দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দীপ্ত দে হত্যা মামলায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত প্রাঙ্গণে এ সময় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দীপ্ত দে হত্যা মামলায় আসিবুর রহমান খানকে আসামি করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।
এমএস/